প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
স্বাস্থ্যকর্মীদের পাশে এমপি সালেহী, সমস্যার কথা শুনে দিলেন আশ্বাস
মোঃ মাজহারুল ইসলাম,, কুড়িগ্রাম প্রতিনিধি:: ||
উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মাসিক সমন্বয় সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, এমপি।সভায় পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শনিকা, কমিউনিটি মেডিকেল অফিসার ও ফার্মাসিস্টসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।সভায় স্বাস্থ্যকর্মীরা তাদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এমপি সালেহী তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবাই দেশের জনস্বাস্থ্যের ভিত্তি এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত