প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
সুনামগঞ্জ জেলা ছাত্রদলে সহ সভাপতি হলেন কাজী মিসবাহ
দেলোয়ার আহমেদ,, ছাতক প্রতিনিধি:: ||
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী মিসবাহ, যিনি ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা।তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। নতুন দায়িত্ব পাওয়ায় তাকে স্থানীয় ও জেলা পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেক সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নতুন নেতৃত্ব অনুমোদন দেওয়া হয়।নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে মোঃ তারেক মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন উবায়দুল ইসলাম।সিনিয়র সহ-সভাপতি হয়েছেন হুশিয়ার আলম। সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন কাজী মিসবাহসহ মাহবুব আহমেদ।সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মমিনুর রহমান পীর শান্ত এবং চয়নিকা দেবনাথ।সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাহুল মিয়া এবং প্রচার সম্পাদক হয়েছেন মুহিত মিয়া।
দলীয় নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত