প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
চট্টগ্রামে গোপন বৈঠক, ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতা-কর্মী গ্রেফতার
চেকপোস্ট নিউজ:: ||
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক করার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ-এর ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৩ মে) রাত ৯টার দিকে নয়াবাজার বিশ্বরোড এলাকার ‘তায়েফ’ নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-কমিশনার হাবিবুর রহমান প্রামাণিক জানান, গোপন বৈঠকের তথ্যের ভিত্তিতে আগে থেকেই নজরদারি করা হচ্ছিল। পরে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল নগরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে একাধিক মিছিল অনুষ্ঠিত হয়। কোতোয়ালি থানা-র পলোগ্রাউন্ড, পাঁচলাইশ-এর ওআর নিজাম রোড এবং কর্ণফুলী মার্কেট এলাকায় এসব মিছিল দেখা যায়। এর আগে অনন্যা আবাসিক এলাকা ও আউটার রিংরোডসহ বিভিন্ন স্থানে মিছিল করে সেগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এসব ঘটনার পর থেকেই নগরজুড়ে নজরদারি জোরদার করে পুলিশ। তারই ধারাবাহিকতায় রোববার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত