প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
খুলনা মুহসিন কলেজে উন্নয়ন উৎসব, পুরস্কার বিতরণ অনুষ্ঠান
মোঃ রবিউল হোসেন খান, , খুলনা প্রতিনিধি:: ||
সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে কলেজ গেট ও সাইকেল শেড নির্মাণ কাজের উদ্বোধন, বৈশাখী মেলা, আন্তঃকক্ষ ক্রীড়া এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) কলেজ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, হাজী মুহাম্মদ মুহসিন কলেজ দক্ষিণবঙ্গের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত হওয়ায় এখানকার শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাই শিক্ষকদের আরও যত্নবান হয়ে শিক্ষাদান করতে হবে। পাশাপাশি তিনি কলেজের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মো. আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক আবুল বাসার।এসময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রধান মো. সেহরাব হোসেন, আন্তঃকক্ষ ক্রীড়া আহ্বায়ক মো. বায়েজিদ হোসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্পাদক নেহাল উদ্দিন মুন্সিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আন্তঃকক্ষ ক্রীড়া এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত