প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
শেখ হাসিনার সম্মতিতে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৭১ সদস্যের কমিটি অনুমোদন
চেকপোস্ট নিউজ:: ||
বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসনিরার সম্মতিক্রমে “বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ”-এর ১৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।নবগঠিত এই কমিটিতে বরিশালের মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক আনোয়ার এইচ সাগরকে আহ্বায়ক করা হয়েছে। একই সঙ্গে তার সহধর্মিণী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধার সন্তান আফরোজা কবীর শিউলিকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।এছাড়া, আমেরিকা প্রবাসী মেহেন্দিগঞ্জের আরেক কৃতি সন্তান নজরুল আলম (নেজাম্মল) হাওলাদারকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে ১১ নং চাঁদপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন করির কমিটি অনুমোদনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং নবনির্বাচিতদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত