প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
র্যাব-৯ যৌথ অভিযানে হবিগঞ্জে
ফয়সল আহমেদ পলাশ,, স্টাফ রিপোর্টার:: ||
র্যাব-৯, এর অভিযানে একটি দল হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কাদিরচক এলাকায় পরিত্যক্ত সেফটি ট্যাংকের পাশে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে।র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্কচটেপ মোড়ানো ৩৫টি পোটলায় থাকা গাঁজাগুলো উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা।উদ্ধারকৃত মাদক জব্দ করে আইনগত প্রক্রিয়ার জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
র্যাব-৯ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত