প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
১৯ বছর পর সচল হতে যাচ্ছে আলিয়ারহাট ২০ শয্যা হাসপাতাল
আব্দুল্লাহ আল জাকারিয়া,, বগুড়া প্রতিনিধি:: ||
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি দীর্ঘ ১৯ বছর বন্ধ থাকার পর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।শনিবার (০২ মে ২০২৬) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি হাসপাতালটি পরিদর্শন করে দ্রুত চালুর প্রয়োজনীয় নির্দেশনা দেন।জানা যায়, হাসপাতালটি উদ্বোধনের পর রাজনৈতিক পরিবর্তন ও প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘ সময় ধরে অচল অবস্থায় ছিল। ফলে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের অবকাঠামো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। তিনি বলেন, স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটি দ্রুত চালু করা জরুরি।
হাসপাতালটি চালু হলে আলিয়ারহাটসহ আশপাশের হাজারো মানুষ সহজে স্বাস্থ্যসেবা পাবেন বলে স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত