প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু আজ, ১২ হাজার গাছ লাগাবেন শিক্ষার্থীরা
চেকপোস্ট নিউজ:: ||
সারা দেশে একযোগে আজ রোববার (৩ মে) থেকে এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে। তবে ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহের ক্লাস এ মাসের দ্বিতীয়ার্ধে শুরু হবে।সরদার মো. সাখাওয়াত হোসেন আজ সকালে এমবিবিএস ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।এ উপলক্ষে নবীন শিক্ষার্থীদের বরণে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর-এর উদ্যোগে দেশের মেডিকেল কলেজগুলোতে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় অনুষ্ঠানের পর প্রতিটি কলেজ নিজস্বভাবে উদ্বোধনী আয়োজন করবে।বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থী একটি করে বৃক্ষরোপণ করবেন। এ উদ্যোগের মাধ্যমে সারাদেশে প্রায় ১২ হাজার গাছ রোপণ করা হবে। পরিবেশ সচেতনতা বাড়াতেই এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এছাড়া নবীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষা ও মনোবল বৃদ্ধির জন্য প্রতিটি মেডিকেল কলেজে মোটিভেশনাল লেকচারের আয়োজন করা হয়েছে। এতে মেডিকেল শিক্ষার চাপ মোকাবিলায় শিক্ষার্থীরা সহায়তা পাবে।২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০টি আসন, ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৭৮টি এবং সশস্ত্র বাহিনী পরিচালিত সাতটি মেডিকেল কলেজে ৪৫৫টি আসন রয়েছে।
এমবিবিএস ও বিডিএস কোর্সের যৌথ ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ২২ হাজার ৬৩২ জন আবেদনকারী অংশ নেন। এর মধ্যে ১১ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত