প্রিন্ট এর তারিখ : ০২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬
তৃণমূল থেকে খেলোয়াড় গড়ার লক্ষ্য
আব্দুল্লাহ আল জাকারিয়া,, বগুড়া প্রতিনিধি:: ||
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়াকে সমান গুরুত্ব দিয়ে নতুন প্রজন্মের জন্য সুযোগ সৃষ্টি করা হচ্ছে।শনিবার বিকেলে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এর আগে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। পরবর্তীতে বগুড়ায় প্রতিমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে স্থানীয়ভাবে কর্মসূচির সূচনা করেন।প্রতিমন্ত্রী বলেন, অতীতে নতুন কুঁড়ি যেভাবে সাংস্কৃতিক অঙ্গনে প্রতিভা তৈরি করেছিল, এবার সেই ধারাবাহিকতায় ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করা হবে।এই প্রতিযোগিতায় মোট ৮টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম দিনে তায়কোয়ান্ডো, দাবা, ফুটবল ও কাবাডি অনুষ্ঠিত হয়। আগামী দিনে ক্রিকেট, অ্যাথলেটিক্স, সাঁতার ও ব্যাডমিন্টন আয়োজনের পরিকল্পনা রয়েছে। বগুড়ার ১২টি উপজেলা ও একটি পৌরসভা মিলিয়ে ১৩টি দল এতে অংশ নিচ্ছে।তিনি আরও জানান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের জন্য মাসিক ভাতা চালু করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং সারা বছর আন্তঃস্কুল ও আন্তঃউপজেলা প্রতিযোগিতা চালুর পরিকল্পনা রয়েছে।অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত