প্রিন্ট এর তারিখ : ০২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬
সিলেটে দুলাভাই স্লোগানে হাস্যরসে জনসভা, তাক লাগালেন তারেক রহমান
চেকপোস্ট নিউজ, ||
সিলেট সদর উপজেলা এর কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী খনন কর্মসূচি শেষে অনুষ্ঠিত জনসভায় ব্যতিক্রমী এক হাস্যরসের ঘটনা ঘটেছে।শনিবার (২ মে) জনসভায় বক্তব্য দিচ্ছিলেন তারেক রহমান। এ সময় একদল যুবক মঞ্চের সামনে থেকে দুলাভাই দুলাভাই স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তেই পুরো সভাস্থলে হাসির পরিবেশ তৈরি হয়।স্লোগান দীর্ঘ সময় চলতে থাকায় প্রধানমন্ত্রী হাস্যরস করে বলেন, দুলাভাইকে কথা বলতে না দিলে দুলাভাই যাবে গিয়া, যাই আমি? যাবো? তার এই মন্তব্যে উপস্থিত জনতা হাসিতে ফেটে পড়ে।তিনি আরও বলেন, আমি কথা বলি, শ্বশুরবাড়ির লোকজনকে শুনতে হবে। তার এই বক্তব্যে জনসভায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।এর আগে তিনি কোদাল হাতে বাসিয়া নদী খনন কার্যক্রমে অংশ নেন। পরে নদীর পাড়ে অনুষ্ঠিত সমাবেশে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।তিনি জানান, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খননের উদ্যোগ নিয়েছিলেন, যা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। পুনরায় খননের ফলে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি এবং দেড় লাখ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবেন।প্রকল্পের আওতায় প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ বাসিয়া নদীর ২৩ কিলোমিটার খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ কোটি টাকা। এতে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর খাল খনন শুরু হওয়ায় এলাকায় আনন্দ ও আশার পরিবেশ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত