প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
বিপিএম-পিপিএম পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য, পুলিশ সপ্তাহে সম্মাননা
চেকপোস্ট নিউজ:: ||
সাহসিকতা, বীরত্ব ও পেশাদারিত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের পুলিশ সপ্তাহে ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হচ্ছে।বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনকালে অসামান্য অবদানের জন্য এসব কর্মকর্তা ও সদস্যকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-এর প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, পুলিশ টেলিকম সংস্থার অতিরিক্ত আইজিপি রেজাউল করিম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, বিশেষ শাখার ডিআইজি মীর আশরাফ আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) শফিকুল ইসলাম এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।এছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. আশিক সাঈদ ও তাপতুন নাসরীন, হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিশেষ শাখার ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবির ও মু. মাহবুবুর রশীদ এবং সিআইডির ডিআইজি মোহাম্মদ শামসুল হকসহ আরও অনেকে এই তালিকায় রয়েছেন।ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ওসমান গণি, যুগ্ম-কমিশনার ফারুক হোসেন, উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, মোস্তাক সরকার, মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, মোহাম্মদ হারুন অর রশিদ, মো. ইবনে মিজান ও মির্জা তারেক আহমেদ বেগও পদক পাচ্ছেন।এছাড়া র্যাবের এডিজি কর্নেল ইফতেখার আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি শাহাজাদা মো. আসাদুজ্জামান, মো. আতিকুর রহমান মিয়া, মো. খালিদুল হক হাওলাদার, লেফটেন্যান্ট কর্নেল মো. জয়নুল আবেদীন এবং উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরীসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা পদকপ্রাপ্তদের তালিকায় রয়েছেন।জেলা পর্যায়ের পুলিশ সুপারদের মধ্যেও রয়েছেন একাধিক কর্মকর্তা। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পরিদর্শক, উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই) ও কনস্টেবল পদমর্যাদার অনেক সদস্য এ সম্মাননা পাচ্ছেন।
এই পদক প্রদানকে দায়িত্ব পালনে অনুপ্রেরণা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এমন স্বীকৃতি আইনশৃঙ্খলা রক্ষায় আরও পেশাদারিত্ব ও নিষ্ঠা বাড়াতে সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত