প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে খামারি প্রশিক্ষণ কর্মসূচি: দক্ষতা বাড়াতে বিশেষ উদ্যোগ
শৈলকূপায় প্রতিনিধি:: ||
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় খামারিদের দক্ষতা উন্নয়ন এবং আধুনিক পদ্ধতিতে পশুপালন সম্প্রসারণের লক্ষ্যে দুই দিনব্যাপী খামারি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিভিন্ন গ্রামের মোট ৫০ জন নারী ও পুরুষ খামারি অংশগ্রহণ করেন।প্রশিক্ষণে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. রাসেল আহম্মেদ। তিনি উন্নত জাতের ঘাস চাষ, ঘাস সংরক্ষণ প্রযুক্তি এবং গবাদিপশুর সুষম খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম হায়দার। তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি এবং লাভজনক পশুপালনের গুরুত্ব তুলে ধরেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করেন, যা ভবিষ্যতে খামার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত