প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
ডাকসুর সাবেক নেত্রী ইমির জামিন শুনানিতে আদেশ বৃহস্পতিবার
চেকপোস্ট নিউজ:: ||
শেখ তাসনিম আফরোজ ইমি-এর জামিন আবেদনের ওপর আদেশ আগামী বৃহস্পতিবার ঘোষণা করবেন হাইকোর্ট বিভাগ।বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তার জামিন শুনানি শেষ হয় বুধবার (২৯ এপ্রিল)।শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশের দিন ধার্য করেন।মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে রিকশায় করে মাইকে ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করা হয়। এতে কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাধা দেয় বলে উল্লেখ করা হয়।এরপর ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হলে সংশ্লিষ্টদের আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়।
মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং জামিন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত আগামী বৃহস্পতিবার জানাবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত