প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
ইইউর সঙ্গে এফটিএ দরকার, না হলে ঝুঁকিতে বাজার: ইউরোচ্যাম
চেকপোস্ট নিউজ:: ||
বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ-এর চেয়ারপারসন নুরিয়া লোপেজ।বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর গুলশানে আয়োজিত এক সংলাপে তিনি বলেন, বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ সময় ইইউর মতো বড় বাজারে শুল্কমুক্ত সুবিধা ধরে রাখতে না পারলে বিনিয়োগ ও রপ্তানি উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে।তিনি উল্লেখ করেন, ভিয়েতনাম ও ভারত ইতোমধ্যেই ইইউর সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকেও একই পথে এগোতে হবে।সংলাপটি যৌথভাবে আয়োজন করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সভাপতি মো. মাহমুদ হাসান খান। তিনি রপ্তানি বাজার সম্প্রসারণে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও তুরস্ক-এর মতো দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির পরামর্শ দেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমসিসিআই মহাসচিব ফারুক আহমেদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন এম মাসরুর রিয়াজ।মূল প্রবন্ধে মাসরুর রিয়াজ বলেন, আগামী দুই বছরের মধ্যে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জন করতে হলে বিনিয়োগ বাড়ানো ছাড়া বিকল্প নেই।
এছাড়া প্যানেল আলোচনায় অংশ নেন করপোরেট আইনজীবী মারগুব কবির এবং ইউনিলিভার বাংলাদেশ-এর প্রধান আর্থিক কর্মকর্তা জিনিয়া হক।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত