প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের গেজেট বৃহস্পতিবার প্রকাশ
চেকপোস্ট নিউজ:: ||
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৫০ প্রার্থীর মধ্যে ৪৯ জনের গেজেট আগামী বৃহস্পতিবার প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান এ তথ্য জানান।তিনি বলেন, সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার নির্ধারিত সময়সীমা পূরণের আগেই মনোনয়নপত্র জমা দেওয়ায় একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।এর আগে ২৭ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩৬ জন, তাদের সমর্থিত স্বতন্ত্র জোটের ১ জন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটের ১২ জন প্রার্থী রয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, গেজেট প্রকাশের মাধ্যমে প্রার্থীদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া এগিয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত