প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
ঝড়ের রাতে মৃত্যু মিছিল: মা-দুই মেয়ে সহ নিহত ৬, দেশজুড়ে শোক
চেকপোস্ট নিউজ, ||
কালবৈশাখীর তাণ্ডবে দেশের চার জেলায় অন্তত ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জামালপুর, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জে পৃথক ঘটনায় এসব প্রাণহানি ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই ঝড়ে গাছ ভেঙে ঘর বা দোকানের ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটে।জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় সবচেয়ে বড় ট্র্যাজেডির ঘটনা ঘটে। ঝড়ে বসতঘরের ওপর মেহগনি গাছ ভেঙে পড়ে একই পরিবারের মা খুকি বেগম (৬৫) ও তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) এবং ফতে আক্তার (৩৭) ঘটনাস্থলেই মারা যান।নওগাঁর আত্রাইয়ে বেদেপল্লীতে উপড়ে পড়া ইউক্যালিপটাস গাছের নিচে চাপা পড়ে আরাফাতুন (২০) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বগুড়ার গাবতলীতে লাঠিগঞ্জ বাজারে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে উমা চন্দ্র (৫২) নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিরিষ গাছের ডাল ভেঙে ঘরের ওপর পড়ে নাসিমা খাতুন নামে এক নারী ঘুমন্ত অবস্থায় প্রাণ হারান।
প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছেন, ঝড়ের সময় অস্থায়ী ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাসের কারণে এমন দুর্ঘটনা ঘটছে। বিভিন্ন স্থানে উদ্ধার কাজ চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত