প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
কালবৈশাখীতে বটগাছ ভেঙে দোকানে চাপা, ব্যবসায়ীর মৃত্যু
চেকপোস্ট নিউজ, ||
বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখী ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে সুখানপুকুর ইউনিয়ন-এর লাঠিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।নিহত উমা চন্দ্র (৫২) উপজেলার চক্রাধিকা পশ্চিম পাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে দোকানের পাশের একটি বড় বটগাছ ভেঙে পড়ে তার দোকানের ওপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত