প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার
নারায়ন চন্দ্র রায়,, দিনাজপুর প্রতিনিধি:: ||
দিনাজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৬ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।অভিযান চলাকালে মোঃ রাশিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার রাশিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) স্মরণির ১০(খ) ধারায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিত নজরদারির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে ইয়াবার চালানটি জব্দ করতে সক্ষম হয়।অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত