প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
নতুন নামে মুক্তি পাচ্ছে বুবলী-রোশানের সিনেমা
চেকপোস্ট নিউজ, ||
শবনম বুবলী এবং জিয়াউল রোশান জুটির বহুল আলোচিত সিনেমা ‘পুলসিরাত’ নতুন নামে মুক্তি পেতে যাচ্ছে।২০২২-২৩ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির শুটিং শেষ হওয়ার পর সেন্সর বোর্ডে জমা দেওয়া হলে আপত্তির মুখে পড়ে। এরপর সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘সর্দার বাড়ির খেলা’।সম্প্রতি পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া তাদের ফেসবুক পেজে সিনেমাটির ট্রেলার প্রকাশ করে আগামী ৮ মে মুক্তির ঘোষণা দেয়।তবে মুক্তির ঘোষণা এলেও সিনেমাটির প্রচারণায় এখনো দেখা যায়নি নায়ক-নায়িকা কিংবা নির্মাতাদের। বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।নায়ক রোশান জানিয়েছেন, মুক্তির ঘোষণা বা ট্রেলার প্রকাশের বিষয়টি তাকে আগে জানানো হয়নি। তাই তিনি প্রচারণায় অংশ নেননি। তার ভাষায়, মুক্তির তারিখ পরিবর্তনও হতে পারে, কিছু বিষয় এখনো পরিষ্কার নয়।অন্যদিকে পরিচালক রাখাল সবুজ জানান, দেশের বাইরে থাকায় শবনম বুবলী আপাতত প্রচারণায় অংশ নিতে পারেননি।সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান ও ইরেশ যাকেরসহ একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পী।
সবকিছু ঠিক থাকলে আগামী ৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আলোচিত এই সিনেমা।
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত