প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
. ঈদে পর্দায় আসতে পারে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জনা নায়াগান
নিউজ চেকপোস্ট, ||
দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়-এর বহুল আলোচিত সিনেমা জনা নায়াগান অবশেষে মুক্তির পথে এগোচ্ছে। দীর্ঘদিনের সেন্সর জটিলতা কাটিয়ে ছবিটি বড় উৎসবকে লক্ষ্য করে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।গত জানুয়ারিতে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর সার্টিফিকেশন ও সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর সঙ্গে জটিলতার কারণে শেষ মুহূর্তে মুক্তি স্থগিত করা হয়।মুক্তির আগেই সিনেমাটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যায়। অগ্রিম টিকিট বুকিং থেকেই তা স্পষ্ট ছিল। তবে এর মধ্যেই নতুন বিপত্তি তৈরি হয় মুক্তির আগেই সিনেমাটির কিছু দৃশ্য ও গান অনলাইনে ফাঁস হয়ে যায়, যা নির্মাতাদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।তামিল সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেন্সর ছাড়পত্রের ওপর নির্ভর করে সিনেমাটি মে মাসে মুক্তি পেতে পারে। যদিও নির্ধারিত তারিখে মুক্তির সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে। এ কারণে বক্স অফিস কৌশল বিবেচনায় কোরবানির ঈদকে লক্ষ্য করে মুক্তির পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।এইচ বিনোদ পরিচালিত এই সিনেমায় বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু এবং ববি দেওল।
সব জটিলতা কাটিয়ে বিজয়ের এই বহুল প্রতীক্ষিত শেষ সিনেমা দর্শকদের মাঝে কতটা সাড়া ফেলতে পারে এখন সেটিই দেখার অপেক্ষা।
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত