প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
তারেক রহমানের সঙ্গে ছাত্রদল শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ আলোচনা!
চেকপোস্ট নিউজ:: ||
ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে অনুষ্ঠিত এই বৈঠকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে সংগঠনের নেতারা অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠক রাত ৯টার দিকে শেষ হয়।বৈঠক শেষে ছাত্রদল নেতারা গণমাধ্যমকে জানান, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের কার্যক্রম নিয়ে তাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশান কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাত পৌনে ১০টার দিকে তিনি কার্যালয় ত্যাগ করেন।
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত