প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাবকদের পাশে ছাত্রদল, রাঙামাটিতে প্রশংসার ঝড়
নাজিম আলী,, প্রতিনিধি, রাঙ্গামটি:: ||
রাঙামাটি সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙামাটি সরকারি কলেজ শাখা। তাদের এই সেবামূলক কার্যক্রম পরীক্ষার্থীদের মাঝে স্বস্তি এনে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছেও প্রশংসিত হয়েছে।শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে কলেজ প্রাঙ্গণে একটি তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের সুবিধার্থে মোবাইল ফোন ও ব্যাগ নিরাপদে সংরক্ষণের ব্যবস্থাও রাখা হয়, যা তাদের দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দেয়।অভিভাবকদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়, যাতে তারা স্বাচ্ছন্দ্যে অপেক্ষা করতে পারেন। গরমের কথা বিবেচনায় রেখে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে কোমল পানীয় ও স্যালাইন বিতরণ করা হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের মাঝে কলম, ডেস্ক ক্যালেন্ডার ও চকলেট বিতরণ করা হয়, যা উপস্থিত সবার মাঝে স্বস্তি ও সন্তুষ্টি এনে দেয়।অনেক অভিভাবক এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক হিসেবে উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোরশেদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর শাহ এবং সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাইমসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী। তারা সার্বক্ষণিকভাবে বিভিন্ন দায়িত্ব পালন করে কার্যক্রমকে সফল করে তোলেন।
নেতৃবৃন্দ জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদানই ছিল তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত