প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান, মাদকসেবী আটক
নাজিম আলী,, প্রতিনিধি, রাঙ্গামটি:: ||
রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় কোতয়ালী থানার বিশেষ অভিযানে এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল ২০২৬) জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণটিলা এলাকার ধন মিয়া পাহাড় সংলগ্ন জনসাধারণের চলাচলের রাস্তা থেকে মোঃ মামুনুর রশিদ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে জেলা পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নিয়মিত অভিযান চালানো হলে রাঙামাটি শহরে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত