প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডে ৩ নতুন ভয়ংকর পদ্ধতির অনুমোদন
চেকপোস্ট নিউজ:: ||
ফেডারেল অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য নতুন তিনটি পদ্ধতির অনুমোদনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এতে ফায়ারিং স্কোয়াড, বিদ্যুৎস্পৃষ্ট করে মৃত্যু এবং গ্যাসের মাধ্যমে শ্বাসরোধ করে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি বিবেচনায় আনা হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল) এ তথ্য জানায় যুক্তরাষ্ট্র প্রশাসন। প্রাণঘাতী ইনজেকশনের জন্য প্রয়োজনীয় ওষুধের সংকটের কারণে এই বিকল্প ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে ফেডারেল মৃত্যুদণ্ড কার্যকর আরও বিস্তৃত করার পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র বিচার বিভাগ-এর একটি বিশেষ প্রতিবেদনে নতুন পদ্ধতির সুপারিশ করা হয়েছে।এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদে দীর্ঘ বিরতির পর ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর পুনরায় চালু করেন, যেখানে কয়েক মাসে একাধিক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। পরবর্তীতে প্রশাসন পরিবর্তনের পর এ প্রক্রিয়া কিছু সময়ের জন্য স্থগিত ছিল।প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে ফেডারেল পর্যায়ে প্রায় ৪০ জনের বেশি আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মামলা রয়েছে। তবে এসব মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লাগতে পারে বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন।
৫২ পৃষ্ঠার ওই প্রতিবেদনে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ উল্লেখ করেন, আগের প্রশাসনের স্থগিতাদেশ ফেডারেল মৃত্যুদণ্ড ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। তার মতে, এতে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে এবং পুরো সমাজ এর প্রভাব বহন করেছে।
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত