প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
রামপালে পরোয়ানাভুক্ত আসামী বেলাল গাঁজাসহ গ্রেফতার
হারুন শেখ, , প্রতিনিধি বাগেরহাট:: ||
বাগেরহাটের রামপাল উপজেলায় মাদকসহ বেলাল শেখ (২৭) নামে এক পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে রামপাল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাগা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত বেলাল শেখ ভাগা গ্রামের শুকুর শেখের ছেলে। তার বিরুদ্ধে আগে থেকেই ৩টি গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
রামপাল থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত