প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
পরিবহনের নতুন ভাড়া আজ চূড়ান্ত সিদ্ধান্ত
||
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও ট্রাকসহ বিভিন্ন পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ভাড়া বৃদ্ধির বিষয়ে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবারের মধ্যেই এ বিষয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে ভাড়া বৃদ্ধির বিষয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক জানান, প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভাড়া বাড়ানো হলেও তা অবশ্যই যৌক্তিক হারে হতে হবে। অন্যথায় যাত্রী স্বার্থে আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি নিয়ে সরকার ও সংশ্লিষ্ট মহলের এই সিদ্ধান্ত সাধারণ যাত্রীদের ওপর সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত