প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
খুলনা বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
||
খুলনা বিভাগ-এ নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি দেশের আরও দুটি গুরুত্বপূর্ণ বিভাগ—বরিশাল ও সিলেটেও নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ হারুন-কে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারি এই সিদ্ধান্ত জনস্বার্থে নেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, নতুন নিয়োগের মাধ্যমে বিভাগীয় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত