প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬
স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
||
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তার দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে আসেন এবং তার কিছু দাপ্তরিক কাজ সারেন। এরপরই ডাকটিকিট উন্মোচন করেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদের সভা। বিকেল ৪টায় এই সভা মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী প্রতি সাপ্তাহের বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক করেন। এবার বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস হওয়ায় বৈঠকটি এগিয়ে আনা হয়েছে।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত