প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
নবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে যাবেন নবনির্বাচিত এমপি জননেতা নূরুল ইসলাম বুলবুল
||
রোগীদের হয়রানি বন্ধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এমপি নূরুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনকালে তিনি রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। এ সময় তিনি চিকিৎসাসেবার মান বৃদ্ধি, রোগী হয়রানি বন্ধ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, খাদ্য ও ওষুধ সরবরাহ উন্নত করার নির্দেশনা দেন।
পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং দ্রুত সকল রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদানে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানান।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত