প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬
কেসিসির প্রশাসক হিসেবে যোগদান নজরুল ইসলাম মঞ্জু
||
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে খুলনা- ২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু যোগদান করলেন। আজ ২৪ ফেব্রুয়ারি সকালে রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর এর হাতে যোগদানপত্র তুলে দেন তিনি।
একই সময়ে দেশের অন্য সিটি কর্পোরেশনের প্রশাসকরা ও যোগদানপত্র হস্তান্তর করেন। যোগদান শেষে উপস্থিত সাংবাদিকদের নজরুল ইসলাম মঞ্জু বলেন, দীর্ঘ দেড় বছর ধরে আমলা দ্ধারা সিটি কর্পোরেশন পরিচালিত হয়েছে। জনগনের প্রতিনিধিরা জনগনের সেবার দায়িত্বে না থাকায় অনেক সেবা কার্যক্রম ব্যহত হয়েছে।
মানুষ ভোগান্তিতে পড়েছে। দায়িত্ব নেবার পর মশক নিধন সহ গ্রীন এ্যান্ড ক্লিন সিটি করা হবে। নাগরিক সেবা জনগনের দৌড় গোড়ায় পৌছে দেওয়া হবে। মানুষের ভোগান্তি লাগব করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, জনগনের সঙ্গে থেকে জনগনের জন্য কাজ করতে। আমরা নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করবো।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত