প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬
গাইবান্ধায় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে অবস্থান-বিক্ষোভ
||
৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ১লা জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করার দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ডাকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
০১ থেকে ০৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলমান এই কর্মসূচিতে সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা অংশগ্রহণ করছেন। এতে সংহতি জানিয়ে অংশ নিয়েছে পৌর কর্মচারী সংসদ, গাইবান্ধা পৌরসভা।
প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসক, গাইবান্ধা’র কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন অংশগ্রহণকারীরা। কর্মসূচিতে বক্তারা দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ঘোষিত সময় অনুযায়ী বাস্তবায়নের দাবি জানান।
কর্মচারী নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় বর্তমান বেতন কাঠামোতে চলা কঠিন হয়ে পড়েছে। তাই দ্রুত ৯ম পে-স্কেল কার্যকর করা সময়ের দাবি।
কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে বলে আয়োজকরা জানান।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত