প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ
||
নির্বাচনকালীন দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নির্বাচনকালীন সংবাদ পরিবেশনের নীতিমালা, সাংবাদিকতার নৈতিকতা, নির্বাচনসংক্রান্ত আইন, ভুয়া তথ্য ও গুজব শনাক্তকরণ এবং পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে দিনাজপুর জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত