প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া বাজারে ধানের শীষের নির্বাচনী প্রচারণা
||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া বাজারে বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় অনুষ্ঠিত এ প্রচারণায় বাঘুটিয়া ও পারুরিয়া বাজারসহ আশপাশের চরাঞ্চল থেকে বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। প্রচারণা চলাকালে বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট নুরুল ইসলাম কন্টু। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন, শ্রমিক দলের বাঘুটিয়া ইউনিয়ন সভাপতি তৌহিদুর রহমান লিটন, জিয়নপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হিমু খান, বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি লুৎফর রহমান হিমেল, যুবদল নেতা করিম মোল্লা, শহীদ জিয়া প্রজন্মদলের দৌলতপুর উপজেলা সহসভাপতি আসাদ, বাঘুটিয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড নেতা রাজিব শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রচারণাকালে নেতৃবৃন্দ বাঘুটিয়া বাজার, পারুরিয়া বাজার ও চরাঞ্চলের বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নেতারা বলেন, সময় বেশি নেই, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে হবে। তারা দাবি করেন, মানিকগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই এবং জনগণের ভোটেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত