প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির এরশাদুল হক ইমন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিশ্বাসী। জনগণের ভোটে নির্বাচিত হলে সাদুল্লাপুর উপজেলাকে পৌরসভায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে এবং উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য রাখা হবে না।
তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, যাতে জনগণের ভোটাধিকার সুরক্ষিত থাকে।
মতবিনিময় সভায় জানানো হয়, আগামীকাল রবিবার (১ ফেব্রুয়ারি) সাদুল্লাপুর হাইস্কুল মাঠে দলটির জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হবে। ওই জনসভায় দলীয় ইশতেহার, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে।
এ সময় দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত