প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিএনপি নেতা আটক
||
ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিএনপির এক নেতাকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মিলন মিয়া। তিনি কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।
বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়ি থেকে এ অভিযান চালানো হয়। যৌথবাহিনীর সদস্যরা অভিযানকালে তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেন বলে জানা গেছে।
এ ঘটনার পর মিলন মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, এলাকায় অস্ত্র ও অবৈধ কার্যকলাপের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়।
আটক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত