প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬
খানসামা ডিগ্রি কলেজে নবকান্ত শর্মার অবসর সংবর্ধনা অনুষ্ঠিত
||
দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নবকান্ত শর্মার অবসরজনিত বিদায় সংবর্ধনা সম্প্রতি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জিল্লুর রহমান, যিনি অনুষ্ঠানের সভাপতিত্বও করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মোঃ মকছেদুর রহমান এবং শাপলা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোছাঃ মেরিনা চৌধুরী। এছাড়াও খানসামা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবকান্ত শর্মার দীর্ঘ কর্মজীবন, শিক্ষার্থীদের প্রতি নিষ্ঠা ও কলেজের সার্বিক উন্নয়নে তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান বলেন, “নবকান্ত শর্মা তার সততা, নিষ্ঠা ও আদর্শ শিক্ষকতার মাধ্যমে কলেজের শিক্ষা পরিবেশকে সমৃদ্ধ করেছেন। তার অবদান প্রতিষ্ঠান চিরদিন স্মরণ রাখবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষক ও সহকর্মীরা আবেগঘন পরিবেশে নবকান্ত শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার অবসর-পরবর্তী জীবন সুখী, সুস্থ ও সাফল্যময় হোক এই কামনা জানান।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত