প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
বোনারপাড়া রেলওয়ে জংশন পরিদর্শন করলেন জি আই বি আর ময়নুল ইসলাম
||
গাইবান্ধার সাঘাটা উপজেলার গুরুত্বপূর্ণ রেল সংযোগস্থল বোনারপাড়া রেলওয়ে জংশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের জি আই বি আর মোঃ ময়নুল ইসলাম।
আজ বুধবার (২৮ জানুয়ারি) তিনি স্টেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবা, অবকাঠামোগত অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। পরিদর্শনকালে রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডি আর এম লালমনিরহাট আবু হেনা মোস্তফা আলম, ডি এম ও পার্থ সারথী বনিক, এ সি ও জাহাঙ্গীর আলম, ডি ই ই শেখ ফরিদ, ডি এস টি মোতাহার হোসেন, ডি ই ও ও স্টেট অফিসার লালমনিরহাট মঞ্জুরুল হোসেন, বোনারপাড়া স্টেশন মাস্টার প্রদীপ কুমার মহন্ত এবং সহকারী স্টেশন মাস্টার মোঃ আহসান হাবীব।
পরিদর্শন শেষে কর্মকর্তারা স্টেশনের সেবার মান উন্নয়ন, যাত্রীদের সুবিধা বৃদ্ধি এবং নিরাপদ রেল পরিচালনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত