প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
খুলনায় সেনাবাহিনী প্রধানের পরিদর্শন ও মতবিনিময় সভা
||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ জামান, এসবিপি, এসজিপি, পিএসসি আজ ২৮ জানুয়ারি খুলনা পরিদর্শন করেন। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং “In Aid to Civil Power” প্রক্রিয়ার আওতায় মোতায়েন সেনা সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।
সেনাবাহিনী প্রধান খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সন্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অংশ নেন। আলোচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।
সেনা প্রধান বিশেষভাবে জোর দেন পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের গুরুত্বে। খুলনা সফরে যশোর এরিয়া জিওসি, ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বিভাগের কমিশনার এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত