প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
গাইবান্ধা সদরে কালোবাজারে বিক্রির ২০০ বস্তা ইউরিয়া সার জব্দ, একজনকে জরিমানা
||
গাইবান্ধা সদর উপজেলায় সরকারি ভর্তুকিপ্রাপ্ত ২০০ বস্তা ইউরিয়া সার কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত ও পাচারকালে জব্দ করা হয়েছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ টিম অভিযান চালিয়ে সারগুলো জব্দ করে।
প্রশাসন সূত্র জানায়, সরকারি নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে।
উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের জন্য বরাদ্দকৃত ভর্তুকিপ্রাপ্ত সার কালোবাজারে বিক্রি রোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন জানিয়েছে, জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত