প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
লাখাইয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লিনিকে সামগ্রী ও সরঞ্জাম বিতরণ
||
লাখাই উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এতিমখানা ও ক্লিনিকে সামগ্রী ও উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। উপস্থিত ছিলেন খেলাধুলা সামগ্রী বিতরণ কমিটির সভাপতি বামৈ ইউনিয়ন চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, উপজেলা প্রকৌশলী এহতেশামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩৪টি সিলিং ফ্যান (মাদ্রাসা ও এতিমখানা সহ ১৭টি প্রতিষ্ঠানে), ৭২টি ফুটবল, ১২০টি ব্যাগ এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যাগ। এছাড়া উপজেলার বিভিন্ন ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত