প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
আরজেএ’র বান্দরবান ভ্রমণ সম্পন্ন, সাংবাদিকদের রিফ্রেশমেন্টের সুযোগ
||
রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশন (আরজেএ) তিনদিনের বান্দরবান সফর সফলভাবে সম্পন্ন করেছে। সংগঠনের বার্ষিক পিকনিকের অংশ হিসেবে আয়োজিত এই সফরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
ভ্রমণটি শুরু হয় ২২ জানুয়ারি চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে। বান্দরবান পৌঁছানোর পর সদস্যরা নিলাচল, প্রান্তিক লেক, নীলগিরি পর্যটন কেন্দ্র ও শৈলপ্রপাত ঝর্ণার মতো দর্শনীয় স্থান ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন।
সফরের সময় সাংবাদিকরা রেস্ট হাউজে একসাথে রান্না ও খাওয়া-দাওয়া করেন, আড্ডায় মেতে ওঠেন এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শেষ দিন ২৪ জানুয়ারি সবাই নতুন উদ্যম ও সতেজ মন নিয়ে চট্টগ্রামে ফিরে আসেন।
আরজেএ’র সভাপতি এস এম পিন্টু বলেন, “দৈনন্দিন সংবাদ সংগ্রহের চাপের মধ্যে এই ধরনের ভ্রমণ সাংবাদিকদের মানসিক চাপ কমাতে এবং সংগঠনের ভ্রাতৃত্ববোধ দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সফরে সভাপতির নেতৃত্বে ২০ জনের বেশি সদস্য অংশ নেন এবং স্থানীয় সাংবাদিক কাজী জুয়েলের সহযোগিতায় সফরটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত