প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
কেশবপুরে হাতপাখা প্রার্থীর গণসংযোগ ও পথসভা
||
যশোরের কেশবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী মোঃ শহিদুল ইসলাম এর নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বিদ্যানন্দন কাঠি ইউনিয়নের তেঘরী বাজার এবং সন্ধ্যায় বাউশালা বাজারে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী মোঃ শহিদুল ইসলাম, যিনি সংসদীয় আসন-৯০ (যশোর-৬) এর হাতপাখা প্রতীকের প্রার্থী ও যশোর জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক।
সভায় আরও বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আব্দুল মান্নান, সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম ও হাশিয়ার রহমান, যুব আন্দোলনের সভাপতি মুরাদ খান, শ্রমিক আন্দোলনের নেতা মোসলেম উদ্দিন ও মনিরুজ্জামান, ছাত্র আন্দোলনের সভাপতি আবুল হাসানএছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় গাজী মোঃ শহিদুল ইসলাম বলেন, “আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে কল্যাণমুখী বাংলাদেশ গড়তে চাই। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে ইসলামী আন্দোলন জনগণের পক্ষে রাজনীতি করছে।” তিনি কেশবপুরবাসীর দোয়া ও সর্বস্তরের মানুষের সমর্থন কামনা করেন।
সভা শেষে নেতাকর্মীরা বাজার ও আশপাশের এলাকায় হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ চালান, ভোটারদের কাছে ন্যায়, ইনসাফ ও কল্যাণমুখী সরকারের গুরুত্ব তুলে ধরেন।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত