প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
কালীগঞ্জে আন্তঃশ্রেণির বিজ্ঞান মেলা ও ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
||
গাজীপুরের কালীগঞ্জের বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। বিকাল ৩টায় বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিভাষ কুমার সাহা, এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক শাহনাজ পারভীন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় অংশগ্রহণের গুরুত্ব, এবং বিজ্ঞানের আধুনিকায়নের প্রতি জোর দেন। পরে বিজ্ঞান মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত