প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
ফুলবাড়ী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার জেদান আল মুস
||
দিনাজপুর জেলার ফুলবাড়ী থানা পরিদর্শন করেছেন জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) তিনি ফুলবাড়ী থানায় উপস্থিত হয়ে থানার সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে থানায় ব্যবহৃত বডি ওর্ন ক্যামেরার ডকিং স্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি থানার প্রশাসনিক কার্যক্রম, অফিসার ও ফোর্সদের উপস্থিতি, দায়িত্ব পালনের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় পুলিশ সুপার থানার অফিসার ও ফোর্সদের উদ্দেশে বলেন,
“দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব।”
তিনি আরও বলেন, থানার আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সকলকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার সার্বিক পরিবেশ আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং দায়িত্বপ্রাপ্ত সকল অফিসার ও ফোর্সদের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত