প্রিন্ট এর তারিখ : ০৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মুফতী আলী হাসান উসামা
||
শাইখুল হাদীস আল্লামা মুফতী আলী হাসান উসামা আজ (১৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
বাংলাদেশ ইসলামী দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী বিষয়টি নিশ্চিত করেছেন।এক ফেসবুক পোস্টে মুফতি নুরুজ্জামান নোমানী লিখেছেন, দীর্ঘ দুই বছরের মেহনত আল্লাহ তায়ালা কবুল করেছেন এবং আল্লামা মুফিতী আলী হাসান উসামা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত