প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ইসিপির প্রথম বর্ষপূর্তি উদযাপন
||
চাঁপাইনবাবগঞ্জে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে Entrepreneur Commercial Platform (ইসিপি)–এর প্রথম বর্ষপূর্তি উদ্যোক্তা মিটআপ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩ জানুয়ারি (শনিবার) বিকাল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারে অবস্থিত চেম্বার ভবনের মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শিশু একাডেমির প্রশিক্ষক কাব্য মোল্লা। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে সফল হতে হলে উদ্যোক্তাদের শুধু পুঁজি নয়, বরং সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার ওপর গুরুত্ব দিতে হবে।তিনি বলেন, “নতুনত্বই বাজারের মূল চালিকাশক্তি। গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে পণ্য ও সেবার মান উন্নত করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষক এইচ এম এল এইচ রাজু এবং যুব অধিদপ্তরের প্রশিক্ষক সাজেদুল ইসলাম। তাঁরা দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে উদ্যোক্তা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম তাঁর বক্তব্যে স্থানীয় অর্থনীতিতে ইসিপি’র ভূমিকা তুলে ধরেন। তিনি উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, ব্যবসায় সততা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও প্রাণবন্ত সঞ্চালনার দায়িত্ব পালন করেন চাঁপাইনবাবগঞ্জ ইসিপি উদ্যোক্তা ফোরামের সদস্য মো. ফারুক আজম।
স্থানীয় উদ্যোক্তা স্মৃতি বিনতে করিম বলেন, “ইসিপি’র বর্ষপূর্তিতে অংশ নিতে পেরে আমরা সবাই আনন্দিত। গত এক বছরে ইসিপি আমাদের মতো উদ্যোক্তাদের যে দিকনির্দেশনা ও সহযোগিতা দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই প্রেরণা নিয়ে আমরা জেলার অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে চাই।”
শেষে কেক কাটার মধ্য দিয়ে ইসিপি’র প্রথম বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত