প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত জকসু ও হল সংসদ নির্বাচন
||
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ স্থগিত করা হয়েছে। ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, “শোকাবহ এই সময়ে আমরা কোনো নির্বাচনী উৎসব চাই না। সে কারণেই জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।”
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচন উপলক্ষে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। তবে ভোট শুরুর আগেই নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। নতুন সময়সূচি পরবর্তীতে নির্বাচন কমিশন জানাবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দুই দশক পর এই প্রথম ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। সর্বশেষ ১৯৮৭ সালে তৎকালীন জগন্নাথ কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী ছিলেন ১৮৭ জন। চারটি প্যানেল ছাত্রদল, শিবির, ছাত্রশক্তি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত