প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
||
বাগেরহাট সদর উপজেলার ৪৭ নং সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বারবার নির্বাচিত সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখালগাছি ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হাসান আল মামুন বাপ্পি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষাই ভবিষ্যতে একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক তরিকুল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা রানী ঘোষ। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আনন্দ কুন্ডু, শুক্লা সাহা, আসিফ ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুর আলম, মণি কুন্ডু, প্রসেনজিৎ কুন্ডুসহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত