প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫
শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
||
আগামীকাল শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেলা ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২১ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
এ সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনীতি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত