প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫
সরিষাবাড়ী থানায় হত্যা মামলায় এক আসামী গ্রেফতার
||
সরিষাবাড়ী থানার সীমান্তবর্তী এলাকায়, পরমান্দপুর ডোয়াইল চরে, পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার ঝোপনা গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী যুবক মমিন (১৮) কে রাতের অন্ধকারে হত্যা করে পার্শ্ববর্তী আব্দুস সামাদের ধান ক্ষেতে ফেলে রেখে যায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করে জামালপুর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা রুজু করা হয় এবং ঘটনার তদন্ত শুরু হয়।
জামালপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এবং ডিবির এসআই আব্দুল্লাহ আল আজাদ, তথ্য প্রযুক্তির সহায়তায়, রাতভর অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানা এলাকায় হত্যাকাণ্ডে জড়িত আসামী সীমান্ত (১৯) কে গ্রেফতার করেন। সরিষাবাড়ী থানার এসআই মির্জা বদরুল হাসানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ টিম এই অভিযানে অংশ নেয়।
গ্রেফতারকৃত আসামী আদালতে জবানবন্দী প্রদান করেন, যেখানে তিনি হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দেন। আদালত উক্ত জবানবন্দী রেকর্ড করেন এবং আসামীকে জেলহাজতে প্রেরণ করেন।
এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ এবং পরিবারবর্গের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে, তবে পুলিশ কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপে ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত